সে দিনে আপদ আমার যাবে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
সে দিনে আপদ আমার যাবে
কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে
ফেটে। তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে,
তারে আমার ব’লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে। আমারে
নিখিল ভুবন দেখছে চেয়ে রাত্রিদিবা। আমি
কি জানি নে তার অর্থ কিবা!
তারা যে জানে আমার চিত্তকোষে অমৃতরূপ আছে বসে গো—
তারেই প্রকাশ করি, আপনি মরি, তবে আমার দুঃখ মেটে।
Transliteration in English
Se dine aapod jaabe kete Puloke hridoy jedin porbe phete. Takhon tomar gandho tomar modhu aapni baahir hobe bnodhu hey, Taare aamar bole chhole bale ke balo aar raakhbe ente. Aamare nikhilo bhban dekhechhe cheye raatridiba. Aami ki jaanine taar artho kiba! Taara je jaane aamar chittokoshe amirtorup aachhe bose go - Taarei prokash kori, aaponi mori, tobe aamar dukkho mete.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সে দিনে আপদ আমার যাবে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সে দিনে আপদ আমার যাবে
কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে
ফেটে। তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে,
তারে আমার ব’লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে। আমারে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।