শুধু পথ চেয়ে থাকা, রঙে রঙে ছবি আঁকা
দেখা হয়েছে: 140
Bangla Lyrics
শুধু পথ চেয়ে থাকা, রঙে রঙে ছবি আঁকা
কবে তুমি আসবে বলে !
মনে মনে কাছে ডাকা, দুয়ারখানি খুলে রাখা
কবে তুমি আসবে বলে !
তোমারি কারণে সাজি এতো যে সাজে
তবুও হৃদয় কাঁপে এ- কোন লাজে
সে-লাজ দ্বিগুণ হয় যদি না আসো
মালা মোর জ্বালা হয়ে জ্বলে !
আমি স্বপ্ন কাজল চোখে আঁকি
সে কাজল কলঙ্ক হয়ে যায়
আহা যদি না আমার দুটি আঁখি
ওই আঁখি পল্লবে মেশে হায় ;
সাধের প্রদীপ আমি জ্বালায়ে রাখি
সে-আলোয় পথ পানে চেয়ে থাকি
সে-আলো আগুন হয় যদি না আসো
নেভেনা সে নয়ন জলে !!
Transliteration in English
shudhu path cheye thaka, range range chabi aka kabe tumi asbe bale ! mane mane kache daka, duyarkhani khule rakha kabe tumi asbe bale ! tomari karne saji eto je saje tabuo hriday kape e- kon laje se-laj dbigun hay jadi na aso mala mor jbala haye jbale ! ami sbapn kajal chokhe aki se kajal kalangk haye jay aha jadi na amar duti akhi oi akhi pallbe meshe hay ; sadher pradip ami jbalaye rakhi se-aloy path pane cheye thaki se-alo agun hay jadi na aso nebhena se nayan jale !!
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“শুধু পথ চেয়ে থাকা, রঙে রঙে ছবি আঁকা” গানটি কে গেয়েছেন?
“শুধু পথ চেয়ে থাকা, রঙে রঙে ছবি আঁকা” গানটির শিল্পী: রুমা গুহঠাকুরতা। রুমা গুহঠাকুরতা এর আরও বাংলা গানের কথা দেখুন।
“শুধু পথ চেয়ে থাকা, রঙে রঙে ছবি আঁকা” গানটি কোন অ্যালবামের?
এই গানটি ছবি – বাঘিনী অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“শুধু পথ চেয়ে থাকা, রঙে রঙে ছবি আঁকা” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়; সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।
“শুধু পথ চেয়ে থাকা, রঙে রঙে ছবি আঁকা” কোন বিভাগের গান?
এই গানটি ছায়াছবি বিভাগের অন্তর্গত। ছায়াছবি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“শুধু পথ চেয়ে থাকা, রঙে রঙে ছবি আঁকা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।