শুধু পথ চেয়ে থাকা

দেখা হয়েছে: 20

শিল্পী: রুমা গুহঠাকুরতাঅ্যালবাম: বাঘিনীবিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

শুধু পথ চেয়ে থাকা
রঙে রঙে ছবি আঁকা
কবে তুমি আসবে বলে।

মনে মনে কাছে ডাকা
দুয়ার আর খুলে রাখা
কবে তুমি আসবে বলে।।

তোমারই কারণে সাজি এত যে
সাজি তবুও হৃদয় কাঁপে এই তো লাজে
সে লাজ দ্বিগুণ হয় যদি না আসো
মালা মোর জ্বালা হয়ে জ্বলে।।

আমি স্বপ্ন কাজল চোখে আঁকি
সে কাজল কলঙ্ক হয়ে যায়।

আহা যদি না আমার দুটি আঁখি
ওই আঁখি পল্লবে মিশে যায়
সাধের প্রদীপ আমি জ্বালায়ে রাখি
সে আলোয় পথ পানে চেয়ে থাকি
সে আলো আগুন হয় যদি না আসো
নেভে না সে নয়ন জলে।।

Transliteration in English

shudhu path cheye thaka
range range chabi aka
kabe tumi asbe bale।
mane mane kache daka
duyar ar khule rakha
kabe tumi asbe bale।।
tomarai karne saji et je
saji tabuo hriday kape ei to laje
se laj dbigun hay jadi na aso
mala mor jbala haye jbale।।
ami sbapn kajal chokhe aki
se kajal kalangk haye jay।
aha jadi na amar duti akhi
oi akhi pallbe mishe jay
sadher pradip ami jbalaye rakhi
se aloy path pane cheye thaki
se alo agun hay jadi na aso
nebhe na se nayan jale।।