কাবেরী নদী-জলে কে গো বালিকা
দেখা হয়েছে: 1.3K
Bangla Lyrics
কাবেরী নদী-জলে কে গো বালিকা
আনমনে ভাসাও চম্পা-শেফালিকা।।
প্রভাত-সিনানে আসি’ আলসে
কঙ্কন-তাল হানো কলসে
খেলে সমীরণ, ল’য়ে কবরীর মালিকা।।
দিগন্তে অনুরাগে নবারুন জাগে
তব জল ঢল ঢল করুণা মাগে।
ঝিলাম, রেবা নদী-তীরে
মেঘদূত বুঝি খুঁজে ফিরে
তোমারেই তন্বী শ্যামা-কর্ণাটিকা।।
রাগ:কর্ণাটী-সামন্ত তাল:ত্রিতাল
Transliteration in English
kaberi nadi-jale ke go balika anamne bhasao champa-shephalika।। prabhat-sinane asi’ alse kangkan-tal hano kalse khele samiran, l’ye kabrir malika।। dignte onurage nabarun jage tab jal dhal dhal karuna mage। jhilam, reba nadi-tire meghdut bujhi khuje phire tomarei tanbi shjama-karnatika।। rag:karnati-samant tal:trital
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কাবেরী নদী-জলে কে গো বালিকা” গানটি কে গেয়েছেন?
“কাবেরী নদী-জলে কে গো বালিকা” গানটির শিল্পী: সুপ্রভা সরকার। সুপ্রভা সরকার এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কাবেরী নদী-জলে কে গো বালিকা” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম; সুরকার কাজী নজরুল ইসলাম।
“কাবেরী নদী-জলে কে গো বালিকা” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কাবেরী নদী-জলে কে গো বালিকা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।