সামনে পিছে ডাইনে বামে

দেখা হয়েছে: 139

Bangla Lyrics

(ভি. বালসারার প্রথম সুর দেওয়া বাংলা গান)

সামনে পিছে ডাইনে বামে
চলতি বাসে কিংবা ট্রামে
এখানে যাও সেখানে যাও
লাইন লাগাও লাইন লাগাও।।

হাট-বাজারে পথে-ঘাটে
হাসপাতালে খেলার মাঠে
ঘরের থেকে পা বাড়িয়ে
দেখবে আছে লোক দাঁড়িয়ে।
রেলের গাড়ির টিকিট কাটে
বায়স্কোপে শ্মশানঘাটে
এ দিকে চাও যে দিকে চাও
লাইন লাগাও লাইন লাগাও॥

ছোট-বড় আট বা আশি
মিষ্টি-মুখের মুচ্কি হাসি
চলবে না আর চলবে না আর চলবে না আর।
সব খানেতে লাইন আছে
লাইন রাখার আইন আছে
চলতি পথে সবার কাছে
আইন ভাঙার “ফাইন” আছে
নিয়ম কানুন নয় তো মিছে
আসলে পরে সবার পিছে
পিছনে যাও পিছনে যাও পিছনে যাও॥

Transliteration in English

(bhi. balsarar pratham sur deoa bangla gan)
samne piche daine bame
chalti base kingba trame
ekhane jao sekhane jao
lain lagao lain lagao।।
hat-bajare pathe-ghate
haspatale khelar mathe
gharer theke pa bariye
dekhbe ache lok dariye।
reler garir tikit kate
bayskope shmashanghate
e dike chao je dike chao
lain lagao lain lagao॥
chot-bar at ba ashi
mishti-mukher muchki hasi
chalbe na ar chalbe na ar chalbe na ar।
sab khanete lain ache
lain rakhar ain ache
chalti pathe sabar kache
ain bhangar “phain”  ache
niyam kanun nay to miche
asle pare sabar piche
pichne jao pichne jao pichne jao॥