চলিতে চলিতে পথে

দেখা হয়েছে: 143

Bangla Lyrics

চলিতে চলিতে পথে তোমায় দেখে
কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম।
মনে মনে হল যেন কত যুগ যুগ ধরে
তোমায় দেখব বলে এখানে ছিলাম।।

বৈশালী নগরে কত উপবনে
কাঞ্চি রাজ্যে আর কোশল দেশে
খুঁজেছি তোমায় আমি কতো কতো বার
কখনো দাওনি দেখা কোথাও এসে।
সেই শিলালিপি থেকে আজকে আমি
নতুন আলোর এক কবিতা পেলাম।।
চলিতে চলিতে পথে।।

সুরসিকা নিপুনিকা কতো হাসি হেসেছি
বিলোল চাওনি আর ভুরু বিলাসে
এতটুকু দাগ তবু কাটেনি মনে
ফিরেছি পান্থ আমি পথের পাশে
সেই পথ এতদিনে বলল আমায়
জীবনে প্রথম আমি পথ হারালাম।

Transliteration in English

chalite chalite pathe tomay dekhe
ken je thamke ami dariye gelam।
mane mane hal jen kat jug jug dhare
tomay dekhab bale ekhane chilam।।
boishali nagre kat upabne
kanchi rajje ar koshal deshe
khujechi tomay ami kato kato bar
kakhno daoni dekha kothao ese।
sei shilalipi theke ajke ami
natun alor ek kabita pelam।।
chalite chalite pathe।।
sursika nipunika kato hasi hesechi
bilol chaoni ar bhuru bilase
ettuku dag tabu kateni mane
phirechi panth ami pather pashe
sei path etdine balal amay
jibne pratham ami path haralam।