ললিতা গো, ওকে আজ চলে যেতে বল্ না
দেখা হয়েছে: 22
Bangla Lyrics
ললিতা গো, ওকে আজ চলে যেতে বল্ না
ও ঘাটে জল আনিতে যাব না যাব না
ও সখি, অন্য ঘাটে চল্ না।।
দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে ;
আমাকে সবাই দোষে, সে সাধু থাকে
অসময় সময় কিছু কেন সে বোঝে না,
আমি কি তার হাতের খেলনা।।
নিশিরাতে বাঁশি তার সিঁদকাঠি হয়ে
চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে |
যখনই ডাকবে সে তখনই যেতে হবে
আমি কি এমনতর ফেলনা।।
Transliteration in English
lalita go, oke aj chale jete bal na o ghate jal anite jab na jab na o sakhi, onj ghate chal na।। dibaloke se amay nam dhare dake ; amake sabai doshe, se sadhu thake osamay samay kichu ken se bojhe na, ami ki tar hater khelna।। nishirate bashi tar sidkathi haye chupi chupi ghare ese baje raye raye | jakhanai dakbe se takhanai jete habe ami ki emanatar phelna।।