কাহারবা নয় দাদরা বাজাও

দেখা হয়েছে: 679

Bangla Lyrics

আঃ শশীকান্ত কি হচ্ছে, দাদরা বাজাও দাদরা
কাহারবা নয় দাদরা বাজাও, কাহারবা নয় দাদরা বাজাও
উল্টো পাল্টা মারছ চাঁটি শশীকান্ত তুমিই দেখছি
আসরটাকে করবে মাটি, কাহারবা নয় দাদরা বাজাও

রোসনী বাঈয়ের পায়ের পায়েল কলজেটাকে করুক ঘায়েল
আবার পদ্মপাতায় লাগবে না দাগ কলঙ্কপাঁক যতই ঘাঁটি
শশীকান্ত তুমিই দেখছি আসরটাকে করবে মাটি |

কাহারবা নয় দাদরা বাজাও, গোলাপ জল দাও ছিটিয়ে
রক্তে নেশার আগুন ধরাও গোলাপ জল দাও ছিটিয়ে
প্রতি রাতের এই যে আসর এই তো আমার জীবন বাসর
আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটি

আঃ শশীকান্ত তুমিই দেখছি আসরটাকে করবে মাটি
কাহারবা নয় দাদরা বাজাও উল্টোপাল্টা মারছ চাঁটি
শশীকান্ত তুমিই দেখছি আসরটাকে করবে মাটি
কাহারবা নয় দাদরা বাজাও.

Transliteration in English

ah shashikant ki hachche, dadra bajao dadra
kaharba nay dadra bajao, kaharba nay dadra bajao
ulto palta marach chati shashikant tumii dekhchi
asartake karbe mati, kaharba nay dadra bajao
rosni baiyer payer payel kaljetake karuk ghayel
abar padmpatay lagbe na dag kalangkpak jatai ghati
shashikant tumii dekhchi asartake karbe mati |
kaharba nay dadra bajao, golap jal dao chitiye
rakte neshar agun dharao golap jal dao chitiye
prati rater ei je asar ei to amar jiban basar
amar ichche kare shunje uthe megher upar diye hati
ah shashikant tumii dekhchi asartake karbe mati
kaharba nay dadra bajao ultopalta marach chati
shashikant tumii dekhchi asartake karbe mati
kaharba nay dadra bajao.