জলে নেবো না আর থই পাবে না
দেখা হয়েছে: 264
Bangla Lyrics
জলে নেবো না আর থই পাবে না
থই থই করে নদী এখন যে বরষা,
এ সময় এ নদীর নেই কোনো ভরসা।।
খুব জল, ডুব জল, নেই কূল নেই তল,
জল খেলা খেলো না আর তুমি সহসা।।
দিন নেই রাত নেই বান আসছে,
থেকে থেকে কার টান আসছে।
ভাঙছে তো ভাঙছেই, পাড় ভাঙছে
ঢেউ আসে ঝাঁপিয়ে প্রাণ করে সরসা।।
তরঙ্গে তরঙ্গে ওঠে ঘুর্ণি,
দুরন্ত মন হলো আশা-পূর্ণি
জ্বলছে তো জ্বলছেই জল চুমকি
কোন্ তৃষা জ্বলে রে অন্তর হরষা।।
Transliteration in English
jale nebo na ar thai pabe na thai thai kare nadi ekhan je barsha, e samay e nadir nei kono bharsa।। khub jal, dub jal, nei kul nei tal, jal khela khelo na ar tumi sahsa।। din nei rat nei ban asche, theke theke kar tan asche। bhangche to bhangchei, par bhangche dheu ase jhapiye pran kare sarsa।। tarngge tarngge othe ghurni, durant man halo asha-purni jbalche to jbalchei jal chumki kon trisha jbale re ontar harsha।।