একদিন ঘুম ভেঙ্গে দেখি
দেখা হয়েছে: 1.1K
Bangla Lyrics
একদিন ঘুম ভেঙ্গে দেখি
সুখের সমদ্র শুকিয়ে গেছে
জীবনের কল্পনা নিস্প্রান দেহ হয়ে
শুকনো বালুর বুকে পড়ে আছে।।
নীল নেই আকাশে নেই কোন নীল
ভাসে না চোখে আর আলো ঝিলমিল
শুভ্র মেঘগুলি কালো শাড়ি পড়ে
উড়ায় বিষাদের আচল।
সূর্যটা যেন আজ আড়ালে লুকিয়ে
থেকে থেকে দেয় উকি।
একদিন ঘুম…….।।
কূল নেই জীবনের ভেঙ্গে দুকূল
অকালে ঝরে গেছে প্রেমের মুকুল
স্তব্ধ হয়ে আছে পাখিগুলি ভোরে
কান্নার ঢেউ চেপে বুকে।
শেষ হয়ে গেছে আজ আশা যত জীবনে
মরণ যেন শুধু বাকি।
একদিন ঘুম…….।।
Transliteration in English
ekdin ghum bhengge dekhi sukher samadr shukiye geche jibner kalpna nispran deh haye shukno balur buke pare ache।। nil nei akashe nei kon nil bhase na chokhe ar alo jhilmil shubhr meghguli kalo shari pare uray bishader achal। surjta jen aj arale lukiye theke theke dey uki। ekdin ghum…….।। kul nei jibner bhengge dukul okale jhare geche premer mukul stabdh haye ache pakhiguli bhore kannar dheu chepe buke। shesh haye geche aj asha jat jibne maran jen shudhu baki। ekdin ghum…….।।