হেরগো সজনী তোরা

দেখা হয়েছে: 4

Bangla Lyrics

হেরগো সজনী তোরা।
নবীন কিশোরীর সনে ঝুলছে নবীন কিশোরা।

জোড় ভুরু ভঙ্গী বাঁকা, নয়নে কাজলরেখা
কটাক্ষে প্রাণ যায়না রাখা, বাঁকা দু’নয়নগো তার।

বামে শোভে কমলিনী, গলিত কাঞ্চন জিনি
নবজলধরে সৌদামিনী, কভু দেখা যায়, কভু হয় হারা।

দুহু রূপের প্রভাবে, প্রকাশিত দশ দিকে
প্রাণকৃষ্ণ বলে রূপ নেহারে জনম সফল করগো তোরা।

Transliteration in English

hergo sajni tora।
nabin kishorir sane jhulche nabin kishora।
jor bhuru bhanggi baka, nayne kajalrekha
katakshe pran jayna rakha, baka du’nayango tar।
bame shobhe kamlini, galit kanchan jini
nabajaladhre soudamini, kabhu dekha jay, kabhu hay hara।
duhu ruper prabhabe, prakashit dash dike
prankrishn bale rup nehare janam saphal kargo tora।