হিন্দুরায় কি রূপেরই কিরণ নয়ন ভুলিয়া যায় রে

দেখা হয়েছে: 2

Bangla Lyrics

হিন্দুরায় কি রূপেরই কিরণ নয়ন ভুলিয়া যায় রে
হায় মরি রূপের বালাই লইয়া যায় রে।।

কি দিব রূপের তুলনা, কাঁচা সোনা গোরচনা
অপরূপ কিবা শোভা হিন্দুরায় লাগে ভাল।
ললিতায় তাম্বুল এনে, জুগাইয়াছে চাঁদ বদনে
কস্তুরী কুমকুম চন্দন, চম্পক লতায় ভূষণ করে।।

তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুচিত্রা, মাধবীলতা
শ্রীঅঙ্গে বাতাস করে চামর হিলাইয়া তারে।
নানা বাদ্য রাগ অঙ্গে, নেহার করে উপাঙ্গে,
সাধ করি বিশাখায় ঝুলাইছে জোরে।।

Transliteration in English

hinduray ki ruperai kiran nayan bhuliya jay re
hay mari ruper balai laiya jay re।।
ki dib ruper tulna, kacha sona gorachna
oprup kiba shobha hinduray lage bhal।
lalitay tambul ene, jugaiyache chad badne
kasturi kumkum chandan, champak latay bhushan kare।।
tunggbidja, indurekha, suchitra, madhbilta
shriongge batas kare chamar hilaiya tare।
nana badj rag ongge, nehar kare upangge,
sadh kari bishakhay jhulaiche jore।।