বাসন্তী, হে ভুবনমোহিনী
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
বাসন্তী, হে ভুবনমোহিনী,
দিকপ্রান্তে, বনবনান্তে,
শ্যাম প্রান্তরে, আম্রছায়ে,
সরোবরতীরে, নদীনীরে
নীল আকাশে, ময়লবাতাসে
ব্যাপিল অনন্ত তব মাধুরী।।
নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে,
পিকসঙ্গীতে, নৃত্যগীতকলনে বিশ্ব আনন্দিত।
ভবনে ভবনে বীণাতান রণ-রণ ঝঙ্কৃত।
মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে রে
নবপ্রাণ উচ্ছ্বসিল আজি,
বিচলিত চিত উচ্ছলি উন্মাদনা
ঝন-ঝন ঝনিল মঞ্জীরে মঞ্জীরে।।
Transliteration in English
basnti, he bhubanmohini, dikprante, banabnante, shjam prantre, amrchaye, sarobartire, nadinire nil akashe, mayalbatase bjapil onant tab madhuri।। nagre grame kanne, dine nishithe, pikasnggite, nritjgitakalne bishb anndit। bhabne bhabne binatan ran-ran jhangkrit। madhumadmodit hridye hridye re nabpran uchchbsil aji, bichlit chit uchchli unmadna jhan-jhan jhanil manjire manjire।।