আন গো তোরা কার কী আছে
দেখা হয়েছে: 23
Bangla Lyrics
আন্ গো তোরা কার কী আছে
দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে–
এই সুসময় ফুরায় পাছে।
কুঞ্জবনের অঞ্জলি যে ছাপিয়ে পড়ে,
পলাশকানন ধৈর্য হারায় রঙের ঝড়ে,
বেণুর শাখা তালে মাতাল পাতার নাচে।।
প্রজাপতি রঙ ভাসালো নীলাম্বরে
মৌমাছিরা ধ্বনি উড়ায় বাতাস-‘পরে।
দখিন-হাওয়া হেঁকে বেড়ায় “জাগো জাগো’,
দোয়েল কোয়েল গানের বিরাম জানে না গো–
রক্ত রঙের জাগল প্রলাপ অশোক-গাছে।।
Transliteration in English
an go tora kar ki ache debar haoa bail dike digantre– ei susamay phuray pache। kunjabner onjli je chapiye pare, palashkanan dhoirj haray ranger jhare, benur shakha tale matal patar nache।। prajapti rang bhasalo nilambre moumachira dhbani uray batas-‘pare। dakhin-haoa heke beray “jago jago’, doel koel ganer biram jane na go– rakt ranger jagal pralap oshok-gache।।