সবাই
দেখা হয়েছে: 513
Bangla Lyrics
সবাই কেন গাইতে গেলে প্রেমের গান’ই গায়
ঘুরে ফিরে ভালোবাসার কথাটাই
আমি অন্য কিছু গাইবো বলে তোমার কাছে এসে
সবাই কেবল সবাই হয়ে যাই
সবাই আগলে রাখে তাদের শরীরের ভেতরে
ভালোবাসার সত্যি কথাটাই
আমি অন্য কিছু করবো বলে
তোমার কাছে এসে
আমি সবাই কেবল সবাই হয়ে যাই
তাই সবার মতো লিখছি আমি একটি প্রেমের গান
সবার মতো তোমাকেই চাই
বলছি তোমায় একই কথা গীতিবিতান
আমি অন্য কিছু নই আমি সবাই..
আমার আকাশ আমি যতই হাজার অন্য রঙে আকি
আকাশ সে তো নীল থেকে যায়
আমার সাদা কালো শহর সেত সাদা-কালো থাকে
আমি যত রঙিন নিয়ন জ্বালাই
কত হাজার হাজার শরীর আমায় রোজ ছুয়ে যাচ্ছে
তাদের গন্ধ আমার নাকে মুখে গায়
নিয়ে চলছি আমি তাদের লজ্জা আমার দু’চোখে
আমায় নিয়ে চলছে যে সবাই
তাই সবার মতো উঠতে হবে
আমাকেও কাধে
হয়ে যেতে হবে একই গঙ্গায়
আমি অন্য কারো হাতের ভেতর একমুঠো ছাই
আমি অন্য কিছু নই আমি সবাই..
Transliteration in English
sabai ken gaite gele premer gan’i gay ghure phire bhalobasar kathatai ami onj kichu gaibo bale tomar kache ese sabai kebal sabai haye jai sabai agle rakhe tader sharirer bhetre bhalobasar satji kathatai ami onj kichu karbo bale tomar kache ese ami sabai kebal sabai haye jai tai sabar mato likhchi ami ekti premer gan sabar mato tomakei chai balchi tomay ekai katha gitibitan ami onj kichu nai ami sabai.. amar akash ami jatai hajar onj range aki akash se to nil theke jay amar sada kalo shahar set sada-kalo thake ami jat rangin niyan jbalai kat hajar hajar sharir amay roj chuye jachche tader gandh amar nake mukhe gay niye chalchi ami tader lajja amar du’chokhe amay niye chalche je sabai tai sabar mato uthte habe amakeo kadhe haye jete habe ekai ganggay ami onj karo hater bhetar ekmutho chai ami onj kichu nai ami sabai..