Sarir ki vaggo শাড়ির কি ভাগ্য
দেখা হয়েছে: 26
Bangla Lyrics
শাড়ির কি ভাগ্যরে?
তোমায় জড়িয়ে আছে,
খোঁপার কি ভাগ্য আহা!
পিঠে ছড়িয়ে আছে,
হায়রে কি ভাগ্য আমার !
পোঁড়া কপাল শুধু দেখছিরে।।
তোমার চোখের ঐ
কাজল দেখে,
পারিনা বোঝাতে;
আরতো নিজেকে,
কাজল হতেও আমি যে
পারলামনা ;
চোখের কোলটা ছুঁয়েতো
থাকলাম না।
হায়রে কি ভাগ্য আমার !
পোঁড়া কপাল শুধু দেখছিরে।
সোনার কাঁকন দেখে
তোমার দু’হাতে
জ্বলে পুড়ে যাই আমি
একি জ্বালাতে !
কাঁকন হতেও আমি যে
পারলামনা;
নরম হাতটা ছুঁয়েতো
থাকলামনা।
হায়রে কি ভাগ্য আমার !
পোঁড়া কপাল শুধু দেখছিরে।
ঠোঁটের রংটা দেখে
মরি হিংসায়,
তোমার হাসিটা ছুঁয়ে
যে রয়ে যায়;
ঠোঁটের ও রং হতে যে
পারলামনা,
অমন নরম ঠোঁটেতো
থাকলাম না;
হায়রে কি ভাগ্য আমার !
পোড়া কপাল শুধু দেখছিরে।
শাড়ির কি ভাগ্যরে?
তোমায় জড়িয়ে আছে
খোঁপার কি ভাগ্য আহা
পিঠে ছড়িয়ে আছে
হায়রে কি ভাগ্য আমার !
পোড়া কপাল
শুধু দেখছিরে
উ উ আ আ এ এ ও ও
Transliteration in English
sharir ki bhagjre? tomay jariye ache, khopar ki bhagj aha! pithe chariye ache, hayre ki bhagj amar ! pora kapal shudhu dekhchire।। tomar chokher oi kajal dekhe, parina bojhate; arto nijeke, kajal hateo ami je parlamna ; chokher kolta chuyeto thaklam na। hayre ki bhagj amar ! pora kapal shudhu dekhchire। sonar kakan dekhe tomar du’hate jbale pure jai ami eki jbalate ! kakan hateo ami je parlamna; naram hatta chuyeto thaklamna। hayre ki bhagj amar ! pora kapal shudhu dekhchire। thoter rangta dekhe mari hingsay, tomar hasita chuye je raye jay; thoter o rang hate je parlamna, oman naram thoteto thaklam na; hayre ki bhagj amar ! pora kapal shudhu dekhchire। sharir ki bhagjre? tomay jariye ache khopar ki bhagj aha pithe chariye ache hayre ki bhagj amar ! pora kapal shudhu dekhchire u u a a e e o o