বিনাশ
দেখা হয়েছে: 25
Bangla Lyrics
অনাদিকাল কারাদন্ড ভোগ করে এসেছি
একটা দিন, একটা রাত কিভাবে দীর্ঘ হয়, কতটা
একটা আমি, একলা আমি কারাবদ্ধ হয়ে শিখেছি।
যতটা সাজা পেলে ওপারের ডাক পেতে চায় পাপিষ্ঠ মন
ততটা বা তারও বেশি পেয়েছি। জীবন মরণের সন্ধিক্ষণে
দেবীর পায়েই নতজানু, গোলাপী পায়ে তুচ্ছ অবণী-
ভেঙ্গে ভেঙ্গে অঙ্গার হয়ে পুড়ে, চিতার ছাইয়ে অবগাহন
বোবাকান্নায় অনীলের ভরাডুবিতেও সাজা শেষ হয়নি।
লাঠি-লজেন্স নয়, কারো মনের ঘরে নীলকে দেখে
মাতৃহারার মত কেদেছি অতিগোপনে, আড়ালে
চিত্রার জলে খরকুটো হয়ে ভাসলেও, অসন্তোষজনক দন্ডাদেশ
পাপমোচন কি তখনই হবে, আমি ফুরালে!
চিড়ধরা ক্ষয়রোগা শরীরে ক্রমশঃ বিলিয়ে যাচ্ছি
একবার নয়, হাজারবার মরা এক একটা আমি
একটু বেশিই ফুলেছিলাম বেলুন হয়ে, বেখেয়ালে
আমি যাচ্ছি সংগোপনে, আমি যাচ্ছি ফুরায়ে।
Transliteration in English
onadikal karadand bhog kare esechi ekta din, ekta rat kibhabe dirgh hay, katta ekta ami, ekla ami karabaddh haye shikhechi। jatta saja pele oparer dak pete chay papishth man tatta ba tarao beshi peyechi। jiban marner sandhikshne debir payei natjanu, golapi paye tuchch obni- bhengge bhengge onggar haye pure, chitar chaiye obgahan bobakannay oniler bharadubiteo saja shesh hayni। lathi-lajens nay, karo maner ghare nilke dekhe matriharar mat kedechi otigopne, arale chitrar jale kharkuto haye bhasleo, osntoshajanak dandadesh papmochan ki takhanai habe, ami phurale! chiradhra kshayroga sharire kramshah biliye jachchi ekbar nay, hajarbar mara ek ekta ami ektu beshii phulechilam belun haye, bekheyale ami jachchi sanggopne, ami jachchi phuraye।