এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী–

দেখা হয়েছে: 3

Bangla Lyrics

এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী–
তীরে ব’সে যায় যে বেলা, মরি গো মরি॥
ফুল-ফোটানো সারা ক’রে বসন্ত যে গেল স’রে,
নিয়ে ঝরা ফুলের ডালা বলো কী করি।
জল উঠেছে ছল্‌ছলিয়ে, ঢেউ উঠেছে দুলে,
মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে।
শূন্যমনে কোথায় তাকাস।
ওরে, সকল বাতাস সকল আকাশ
আজি ওই পারের ওই বাঁশির সুরে উঠে শিহরি॥

রাগ: মিশ্র হাম্বীর
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ চৈত্র, ১৩১৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
রচনাস্থান: শিলাইদহ

Transliteration in English

ebar   bhasiye dite habe amar ei tari–
tire b’se jay je bela, mari go mari॥
phul-photano sara k’re    basant je gel s’re,
niye jhara phuler dala balo ki kari।
jal utheche chalchliye, dheu utheche dule,
marmriye jhare pata bijan tarumule।
shunjamne kothay takas।
ore,    sakal batas sakal akash
aji    oi parer oi bashir sure uthe shihri॥
rag: mishr hambir
tal: dadra
rachnakal (banggabd): 26 choitr, 1318
rachnakal (khrishtabd): 1912
rachnasthan: shilaidah