মন যে বলে চিনি চিনি যে-গন্ধ বয় এই সমীরে
দেখা হয়েছে: 24
Bangla Lyrics
মন যে বলে, চিনি চিনি যে-গন্ধ বয় এই সমীরে।
কে ওরে কয় বিদেশিনী চৈত্ররাতের চামেলিরে।।
রক্তে রেখে গেছে ভাষা,
স্বপ্নে ছিল যাওয়া-আসা–
কোন্ যুগে কোন্ হাওয়ার পথে, কোন্ বনে কোন্ সিন্ধুতীরে।
এই সুদূরে পরবাসে
ওর বাঁশি আজ প্রাণে আসে।
মোর পুরাতন দিনের পাখি
ডাক শুনে তার উঠল ডাকি,
চিত্ততলে জাগিয়ে তোলে অশ্রুজলের ভৈরবীরে।।
Transliteration in English
man je bale, chini chini je-gandh bay ei samire। ke ore kay bideshini choitrrater chamelire।। rakte rekhe geche bhasha, sbapne chil jaoa-asa– kon juge kon haoar pathe, kon bane kon sindhutire। ei sudure parbase or bashi aj prane ase। mor puratan diner pakhi dak shune tar uthal daki, chittatle jagiye tole oshrujler bhoirbire।।