সাদা
দেখা হয়েছে: 433
Bangla Lyrics
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা শুধু বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দুরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান ..
সাদা বঙের স্বপ্নগুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুলগুলো সব ছন্নছাড়া ..
তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা ..
সাদা রঙের স্বপ্নগুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুলগুলো সব ছন্নছাড়া ..
Transliteration in English
tumi chaile brishti, meghao chil raji opeksha shudhu barshner, matal haoa baiche, dure pakhi gaiche gan brishti tomar ahban .. sada banger sbapngulo dil nako chuti taito ami base eka, ghasphuleder sathe ami ekai katha bali ghasphulgulo sab channchara .. tumi chaile jochna, sbapnil kono ek rate akashta ghire prarthna, chadta balbe hese, jochna ele sheshe janio tomar obhjarthna .. sada ranger sbapngulo dil nako chuti taito ami base eka, ghasphuleder sathe ami ekai katha bali ghasphulgulo sab channchara ..