গৌরী এল, দেখে যা লো

দেখা হয়েছে: 653

শিল্পী: কালিকা প্রসাদঅ্যালবাম: লোকগান ২০০৭বছর: 2007বিভাগ: বিবিধ

Bangla Lyrics

বলদে চড়িয়া শিবে শিঙ্গায় দিলা হাঁক
আর শিঙ্গা শুনি মর্ত্যেতে বাজিয়া উঠল ঢাক
শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী
আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী

গৌরী এল, দেখে যা লো…
ভবের ভবানী আমার ভবন করিল আলো।

দেখি সিংহের উপর উইঠ্যা ছুঁড়ি
আরে! সিংহের উপর উইঠ্যা ছুঁড়ি
অসুরের পিঠটি ধরি
গলায় দিছে খাপ ছড়াইয়া, বুকে দিছে খোঁচা।।
কী দুগ্‌গী দেখলাম চাচা! কী দুগ্‌গী দেখলাম চাচী!

ওই যে এক থোম্বা বদন
দাঁত দুইডা তার মূলার মতন
কান দুইডা তার কুলার মতন
মাথা লেপা-পোঁছা
কী ঠাকুর দেখলাম চাচা! কী দুগ্‌গী দেখলাম চাচী!

আছে ডাইনে বাঁয়ে দুইডা ছেমড়ি
পইরা আছে ঢাহাই শাড়ি
ঘুরতে দেখছি বাড়ি বাড়ি
ফশম (ফ্যাশন) দেখায় ভারি!
আবার ময়ুরের ‘পরে বইছেন যিনি
এনার বড় চিকচিকানি
ধুতি করছেন কোঁচা
কী ঠাকুর দেখলাম চাচা!
কী দুগ্‌গী দেখলাম চাচী! কী দুগ্‌গী দেখলাম চাচা!

সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে
অষ্টমীতে মা জননী ফুলে-ফলে-ধূপে
নবমীতে মা জননী নিশি পোহাইলা
দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা
শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভবন
বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন।
জয় জয় বিজয়া গমন।

হে, আইল আমার ভোলানাথ রে
আইল আমার কাশীনাথ, আইল আমার তিন্নাথ
আইল আমার ভোলানাথ রে

ভোলানাথের শিঙ্গায় বলে
বব বম্‌, বব বম্‌, দিদি দিম্‌, দিদি দিম্‌, দিম্‌
বব বম্‌, বব বম্‌, দিদি দিম্‌, দিদি দিম্‌, দিম্‌।।

Transliteration in English

balde chariya shibe shinggay dila hak
ar shingga shuni martjete bajiya uthal dhak
shiber sane kartik ganesh lakshmi sarasbti
ashbin mase baper bari asen bhagabti
gouri el, dekhe ja lo…
bhaber bhabani amar bhaban karil alo।
dekhi singher upar uithja churi
are! singher upar uithja churi
osurer pithti dhari
galay diche khap charaiya, buke diche khocha।।
ki duggi dekhlam chacha! ki duggi dekhlam chachi!
oi je ek thomba badan
dat duida tar mular matan
kan duida tar kular matan
matha lepa-pocha
ki thakur dekhlam chacha! ki duggi dekhlam chachi!
ache daine baye duida chemri
paira ache dhahai shari
ghurte dekhchi bari bari
phasham (phjashan) dekhay bhari!
abar mayurer ‘pare baichen jini
enar bar chikchikani
dhuti karchen kocha
ki thakur dekhlam chacha!
ki duggi dekhlam chachi! ki duggi dekhlam chacha!
saptmite ma janni mandpe mandpe
oshtmite ma janni phule-phale-dhupe
nabmite ma janni nishi pohaila
dashmite pagla bhola nachite lagila
shibe durgare laiya jabe koilas bhaban
bisarjner bajna baje bijya gaman।
jay jay bijya gaman।
he, ail amar bholanath re
ail amar kashinath, ail amar tinnath
ail amar bholanath re
bholanather shinggay bale
bab bam, bab bam, didi dim, didi dim, dim
bab bam, bab bam, didi dim, didi dim, dim।।