ভালোবেসে যারা সুখ পেতে চায়

দেখা হয়েছে: 197

শিল্পী: অনুপ জালোটাঅ্যালবাম: জলসাবিভাগ: বিবিধ

Bangla Lyrics

ভালোবেসে যারা সুখ পেতে চায় ।।
তারা ভুল করে ।।
জলের বুকেতে যারা দাগ দিয়ে ছবি আঁকে ।।
তারা ভুল করে ।।

ভুলের বাসর জেগে কত রাত ভোর হয় স্বপ্নে বিভোর
ভুলের ভয়েতে যারা স্বপ্নের হাট ভেংগে
ফিরে চলে যায়
তারা ভুল করে ।।

বেদনার পেয়ালায় অতলে যে ডুবে গেছে
সেই তো জীবন
সুখের আলেয়া দেখে মনের পেয়ালা যারা
ভেংগে দিয়ে যায়
তারা ভুল করে ।।

চাঁদের কলংক আছে তবু তাকে বুকে পেতে
ডাকে যে আকাশ
কলংকের দাগ দেখে চাঁদের আলোর কথা
যারা ভুলে যায়
তারা ভুল করে ।।

ভালোবেসে যারা সুখ পেতে চায় ।।
তারা ভুল করে ।।

Transliteration in English

bhalobese jara sukh pete chay ।।
tara bhul kare  ।।
jaler bukete jara dag diye chabi ake  ।।
tara bhul kare  ।।
bhuler basar jege kat rat bhor hay sbapne bibhor
bhuler bhayete jara sbapner hat bhengge
phire chale jay
tara bhul kare  ।।
bednar peyalay otle je dube geche
sei to jiban
sukher aleya dekhe maner peyala jara
bhengge diye jay
tara bhul kare  ।।
chader kalangk ache tabu take buke pete
dake je akash
kalangker dag dekhe chader alor katha
jara bhule jay
tara bhul kare  ।।
bhalobese jara sukh pete chay ।।
tara bhul kare  ।।