আমার সকল দুখের প্রদীপ
দেখা হয়েছে: 265
Bangla Lyrics
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন –
আমার ব্যথার পূজা হয় নি সমাপন ।।
যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে,
সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে।।
তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন –
আমার ব্যথার পূজা হবে সমাপন ।
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন
অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে,
মনের মাঝে উঠেছে আজ ভ’রে ।।
যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,
আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা ।।
অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন
আমার ব্যথার পূজা হবে সমাপন।
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন
আমার ব্যথার পূজা হয় নি সমাপন ।
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন ।
Transliteration in English
amar sakal dukher pradip jbele dibas gele karab nibedan – amar bjathar puja hay ni samapan ।। jakhan bela-shesher chayay pakhira jay apan kulay-majhe, sandhjapujar ghanta jakhan baje।। takhan apan shesh shikhati jbalbe e jiban – amar bjathar puja habe samapan । amar sakal dukher pradip jbele dibas gele karab nibedan onek diner onek katha, bjakulta, badha bedan-dore, maner majhe utheche aj bh’re ।। jakhan pujar homanle uthbe jbale eke eke tara, akash-pane chutbe badhan-hara ।। ostarbir chabir sathe milbe ayojan amar bjathar puja habe samapan। amar sakal dukher pradip jbele dibas gele karab nibedan amar bjathar puja hay ni samapan । amar sakal dukher pradip jbele dibas gele karab nibedan ।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার সকল দুখের প্রদীপ” গানটি কে গেয়েছেন?
“আমার সকল দুখের প্রদীপ” গানটির শিল্পী: রিজওয়ানা চৌধুরী বন্যা। রিজওয়ানা চৌধুরী বন্যা এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমার সকল দুখের প্রদীপ” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“আমার সকল দুখের প্রদীপ” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার সকল দুখের প্রদীপ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।