ভালোবাসি ভালোবাসি

দেখা হয়েছে: 404

Bangla Lyrics

ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি

আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে
দিগন্তে কার কালো আঁখি
আঁখির জলে যায় ভাসি
ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি

সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে
সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে

সেই সুরে বাজে মনে অকারনে
ভুলে যাওয়া গানের বাণী
ভোলা দিনের কাঁদন
কাঁদন হাসি
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি!!

এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি …

Transliteration in English

bhalobasi bhalobasi
ei sure kache dure jale sthale bajay
bajay bashi
bhalobasi bhalobasi
akashe kar buker majhe bjatha baje
dignte kar kalo akhi
akhir jale jay bhasi
bhalobasi
bhalobasi bhalobasi
sei sure sagar kule badhan khule
otal rodan uthe dule
sei sure sagar kule badhan khule
otal rodan uthe dule
sei sure baje mane okarne
bhule jaoa ganer bani
bhola diner kadan
kadan hasi
bhalobasi bhalobasi
bhalobasi bhalobasi!!
ei sure kache dure jale sthale bajay
bajay bashi
bhalobasi bhalobasi …