চাতক বাচে কেমনে
দেখা হয়েছে: 797
Bangla Lyrics
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।।
তুমি হে নব জলধর
চাতকিনী মল এবার
ঐ নামের ফল সুফল এবার
রাখ ভুবনে।।
তুমি দাতার শিরোমণি
আমি চাতক অভাগিনী
তোমাবিনে আর না জানি
রাখ চরণে।।
চাতক মলে যাবে জানা
ঐ নামের গৌরব রবেনা
জল দিয়ে কর সান্তনা
অবোধ লালনে।।
Transliteration in English
chatak bache kemne megher barishan bine।। tumi he nab jaladhar chatkini mal ebar oi namer phal suphal ebar rakh bhubne।। tumi datar shiromni ami chatak obhagini tomabine ar na jani rakh charne।। chatak male jabe jana oi namer gourab rabena jal diye kar santna obodh lalne।।