তোমার চুল বাঁধা দেখতে দেখতে

দেখা হয়েছে: 1.2K

শিল্পী: জগজিৎ সিংবিভাগ: আধুনিক

Bangla Lyrics

তোমার চুল বাঁধা দেখতে দেখতে
ভাঙল কাঁচের আয়না।।

তোমার ছলাকলা দেখতে দেখতে
ভাঙল বুকের আয়না।।

ভরা যৌবনে সাজাতে তোমাকে ষোলটি
ফাগুন লেগে গেছে।
তোমার অপরূপ ধরে রাখতে।
পাগল হল যে আয়না।।

আমি যেমন তোমারই ছিলাম
তেমন তোমারই আছি।
তুমি আয়নাকে প্রশ্ন করো।
শুনে নাও কী বলে আয়না।।

তুমি একদিন এখানে এসো
আমার চোখের দিকে শুধু চাও।
তুমি তবেই বুঝবে আমাকে।
চোখ যে মনের আয়না।।

Transliteration in English

tomar chul badha dekhte dekhte
bhangal kacher ayna।।
tomar chalakla dekhte dekhte
bhangal buker ayna।।
bhara joubne sajate tomake sholti
phagun lege geche।
tomar oprup dhare rakhte।
pagal hal je ayna।।
ami jeman tomarai chilam
teman tomarai achi।
tumi aynake prashn karo।
shune nao ki bale ayna।।
tumi ekdin ekhane eso
amar chokher dike shudhu chao।
tumi tabei bujhbe amake।
chokh je maner ayna।।