যদি সব সাগরের জল কালি হত

দেখা হয়েছে: 577

শিল্পী: জহির আহমেদসুরকার: জহির আহমেদগীতিকার: জহির আহমেদবিভাগ: আধুনিক

Bangla Lyrics

যদি সব সাগরের জল কালি হত
যদি পৃথিবীর সব গাছ লিখনী হত
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা
লেখা শেষ হতোনা।

যদি আকাশের চাঁদ হাতে তুলে দিতাম
যদি তাঁরায় সাজানো মালা গলায় দিতাম ।।
আর পৃথিবীর ফুল তব পথে ছড়াতাম
তবু তোমার আমার প্রেমের কাছে
কিছু দেয়া হতোনা।

যদি শাহজাহান হয়ে তাজমহল দিতাম
যদি স্বর্ণ পাহাড় এনে তোমায় দিতাম
আর সূর্য্যমুখীর মত চেয়ে দেখতাম
তবু আমার এই চোখ ক্লান্ত হত
দেখা শেষ হতোনা।

Transliteration in English

jadi sab sagrer jal kali hat
jadi prithibir sab gach likhni hat
ar sarati jiban jadi likhe jetam
tabu tomar amar premer katha
lekha shesh hatona।
jadi akasher chad hate tule ditam
jadi taray sajano mala galay ditam ।।
ar prithibir phul tab pathe charatam
tabu tomar amar premer kache
kichu deya hatona।
jadi shahjahan haye tajamahal ditam
jadi sbarn pahar ene tomay ditam
ar surjjmukhir mat cheye dekhtam
tabu amar ei chokh klant hat
dekha shesh hatona।