আমার ভাল লাগে জনক রোডের রাধুবাবুর চা
দেখা হয়েছে: 54
Bangla Lyrics
আমার ভাল লাগে জনক রোডের রাধুবাবুর চা
আর বাগ বাজারের গরম গরম তেলে ভাজা
মুখে দিয়েই স্বপ্ন দেখি
আমি যেন সেই টেকখালির রাজা।।
এ মেজাজ শুধু কোলকাতাতেই মেলে
কোথা নেই তো এমন আড্ডা মারার রক
ময়দানেরই ফুচকা আলুর দমে
জীবনটা যে ঝাল মিষ্টি আর টক
প্রান এখানে রসের মেলার পাপড়
মুখরোচক মচমচে তাজা।।
কোলকাতা যে মায়ের শীতল কোল
গায়ে বোলায় যেন স্নেহেরই আদর
আট বাবুর এই শহরটাতে ভাই
মানায় শুধু পড়লে ধুতি চাদর
রঙ চঙে পোশাক আশাক পড়ে
পোশায় না তো সাহেব সুবো সাজা।।
Transliteration in English
amar bhal lage janak roder radhubabur cha ar bag bajarer garam garam tele bhaja mukhe diyei sbapn dekhi ami jen sei tekkhalir raja।। e mejaj shudhu kolkatatei mele kotha nei to eman adda marar rak maydanerai phuchka alur dame jibanta je jhal mishti ar tak pran ekhane raser melar papar mukhrochak machamche taja।। kolkata je mayer shital kol gaye bolay jen sneherai adar at babur ei shahartate bhai manay shudhu parle dhuti chadar rang change poshak ashak pare poshay na to saheb subo saja।।