আমার বন্ধু দয়াময়

দেখা হয়েছে: 496

শিল্পী: চন্দনা মজুমদারগীতিকার: রাধা রমনবিভাগ: বিবিধ

Bangla Lyrics

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয় বন্ধুরে।।

কদম ডালে বইসারে বন্ধু
ভাঙ্গ কদম্বের আগা।
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে।।

তমাল ডালে বইসারে বন্ধু
বাজাও রঙের বাশি।
সুর শুনিয়া রাধার মন
হইলো যে উদাসি রে।।

ভাই বেরাদার রমণ বলে
মনেতে ভাবিয়া।
নিভা ছিল মনের আগুন
কে দিল-ই জ্বালাইয়া রে।।

Transliteration in English

amar bandhu dayamay
tomare dekhibar mane lay।
tomare na dekhle radhar
jiban kemne ray bandhure।।
kadam dale baisare bandhu
bhangg kadmber aga।
shishukale prem shikhaiya
joubankale daga re।।
tamal dale baisare bandhu
bajao ranger bashi।
sur shuniya radhar man
hailo je udasi re।।
bhai beradar raman bale
manete bhabiya।
nibha chil maner agun
ke dil-i jbalaiya re।।