পালাই পালাই

দেখা হয়েছে: 116

Bangla Lyrics

চৌরাস্তার মোড়
আঁধারের ঘুম
পালাই পালাই
খোলা চোখ চুরি করে
পালাই পালাই

গোলাকার একা বৃত্তের
পতিত প্রশ্ন মানব
শুকনো পক্ষের শেষ রাতে
লেখা চিরকুট
হারিয়ে গেছে বলে
গন্তব্য জানা নেই

গোলকধাঁধায় গন্তব্যহীন খোলা চোখ
চিরকুট সন্ধানে ঘুম ছেড়ে দিগন্তে
পালাই পালাই
ঢোল পূর্ণিমার রাতে মিলবে গিয়ে পথ
আর হারানো চিরকুট
প্রশ্ন মানবের কাছে
কোনো উত্তর জানা নেই

Transliteration in English

chourastar mor
adharer ghum
palai palai
khola chokh churi kare
palai palai
golakar eka britter
patit prashn manab
shukno paksher shesh rate
lekha chirkut
hariye geche bale
gantabj jana nei
golakdhadhay gantabjhin khola chokh
chirkut sandhane ghum chere dignte
palai palai
dhol purnimar rate milbe giye path
ar harano chirkut
prashn manber kache
kono uttar jana nei