মোর প্রিয়া হবে এসো রাণী

দেখা হয়েছে: 303

Bangla Lyrics

মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।

কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।

জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে আমার,
কবিতার বুলবুল ।।

Transliteration in English

mor priya habe eso rani,
deb khopay tarar phul ।
karne dolab tritiya tithir,
choiti chader dul ।
kanthe tomar parabo balika,
hangs-sarir dulano malika ।
bijli jarin phitay badhib,
megh rang elo chul ।
jjochnar sathe chandan diye
makhab tomar gay,
ramadhnu hate lal rang chani,
alta parab pay ।
amar ganer sat-sur diya,
tomar basar rachib priya ।
tomare gheriya gahibe amar,
kabitar bulbul ।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মোর প্রিয়া হবে এসো রাণী” গানটি কে গেয়েছেন?
“মোর প্রিয়া হবে এসো রাণী” গানটির শিল্পী: ধীরেন বসুধীরেন বসু এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মোর প্রিয়া হবে এসো রাণী” গানের গীতিকার ও সুরকার কে?
“মোর প্রিয়া হবে এসো রাণী” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মোর প্রিয়া হবে এসো রাণী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।