আমার গহীন জলের নদী
দেখা হয়েছে: 81
Bangla Lyrics
আমার গহীন জলের নদী
আমি তোমার জলে রইলাম ভেসে জনম অবধি।
তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর
চরে এসে বসলাম রে ভাই
ভাসালে সে চর
এখন সব হারিয়ে তোমার জলে রে
আমি ভাসি নিরবধি।
ঘর ভাঙ্গিলে ঘর পাব ভাই,
ভাঙ্গলে কেন মন?
হারালে আর পাওয়া না যায় মনের মতন।
জোয়ারে মন ফেরে না আর
(ও সে) ভাটিতে হারায় যদি।।
Transliteration in English
amar gahin jaler nadi ami tomar jale railam bhese janam obdhi। tomar bane bhese gel amar badha ghar chare ese baslam re bhai bhasale se char ekhan sab hariye tomar jale re ami bhasi nirabdhi। ghar bhanggile ghar pab bhai, bhanggle ken man? harale ar paoa na jay maner matan। joare man phere na ar (o se) bhatite haray jadi।।