একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
দেখা হয়েছে: 803
Bangla Lyrics
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।
পিদিম জ্বালা সাঁজের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।
ফসল ভরা স্বপ্নঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।
Transliteration in English
ekbar jete dena amay chott sonar gay jethay kokil dake kuhu doel dake muhu muhu nadi jethay chute chale apan thikanay।। pidim jbala sajer bela shan badhano ghate galpakthar pansi bhire rup kahinir bate। madhur madhur mayer kathay pran juriye jay।। phasal bhara sbapnghera path harano kshete mou mou mou gandhe jethay batas thake mete। mamtarai shishirgulo jariye thake pay।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়” গানটি কে গেয়েছেন?
“একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়” গানটির শিল্পী: শাহনাজ রহমতুল্লাহ। শাহনাজ রহমতুল্লাহ এর আরও বাংলা গানের কথা দেখুন।
“একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার গাজী মাজহারুল আনোয়ার; সুরকার আনোয়ার পারভেজ।
“একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়” কোন বিভাগের গান?
এই গানটি দেশাত্মবোধক গান বিভাগের অন্তর্গত। দেশাত্মবোধক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।