এক নদী রক্ত পেড়িয়ে

দেখা হয়েছে: 1K

Bangla Lyrics

এক নদী রক্ত পেড়িয়ে
বংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না
না না না শোধ হবে না

মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে
সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা
সে গানের মহিমা কোন দিন ম্লান হবে না
না না না ম্লান হবে না

হয়তবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে জ্ঞানী আর গুনিদের আসরে
তোমাদের কথা কেউ কবে না
তবু এই বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন ঋণ কোন দিন শোধ হবে না
না না শোধ হবে না

থাক ওরা পরে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে।
তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
মাঠে মাঠে কৃষাণের মুখে, ঘরে ঘরে কৃষাণীর বুকে
স্মৃতি বেদনার আখি নীড়ে
তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না
না না না শোধ হবে না

Transliteration in English

ek nadi rakt periye
banglar akashe raktim surj anle jara
tomader ei rin kondin shodh habe na
na na na shodh habe na
mritjur mukhomukhi dariye
sat koti manusher jibner sandhan anle jara
se ganer mahima kon din mlan habe na
na na na mlan habe na
hayatba itihase tomader nam lekha rabe na
bar bar lokeder bhire gyani ar gunider asre
tomader katha keu kabe na
tabu ei bijyi bir muktisena
tomader ei rin kon rin kon din shodh habe na
na na shodh habe na
thak ora pare thak itihas niye
jibner dinta hinta niye।
tomader katha rabe sadharan manusher bhire
mathe mathe krishaner mukhe, ghare ghare krishanir buke
smriti bednar akhi nire
tabu ei bijyi bir mukti sena
tomader ei rin kondin shodh habe na
na na na shodh habe na