সব ক’টা জানালা খুলে দাও না
দেখা হয়েছে: 417
Bangla Lyrics
সব ক’টা জানালা খুলে দাও না
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি…
যারা এই দেশ টাকে ভালবেসে
দিয়ে গেছে প্রাণ ||
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাদঁতে নেই||
হারানো স্মৃতির বেদনাতে
একাকার করে মন রাখতে নেই
ওরা আসবে চুপি চুপি…
কেউ যেন ভুল করে গেয়নাকো
মন ভাঙ্গা গান
সব ক’টা জানালা খুলে দাও না
আজ আমি সারা নিশি থাকব জেগে
ঘরের আলো সব আধাঁর করে ||
ছড়িয়ে রাখ আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি…
কেউ যেন ভুল করে গেয়নাকো
মন ভাঙ্গা গান
সব ক’টা জানালা খুলে দাও না..
Transliteration in English
sab k’ta janala khule dao na ami gaib gaib bijyerai gan ora asbe chupi chupi… jara ei desh take bhalbese diye geche pran || chokh theke muche phel oshrutuku eman khushir dine kadte nei|| harano smritir bednate ekakar kare man rakhte nei ora asbe chupi chupi… keu jen bhul kare geynako man bhangga gan sab k’ta janala khule dao na aj ami sara nishi thakab jege gharer alo sab adhar kare || chariye rakh atar golap edesher pratiti ghare ghare ora asbe chupi chupi… keu jen bhul kare geynako man bhangga gan sab k’ta janala khule dao na..