গুন গুন গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়
দেখা হয়েছে: 174
Bangla Lyrics
গুন গুন গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়
সেই গানের টানে ফুলের বনে ফুলের মধু উছলায়।।
ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন
চাইয়া থাকি তখন আমার কেমন করে মন।
ফুল যদি হইতাম আমি গাছের ডালায়।
তখন নীল ভ্রমরা হইয়া বন্ধু উইড়া বইতো আমার গায়।।
আমায় ফুল করিতে ভুল কইরাছে সৃষ্টি বিধাতায়
নইলে কী আর সোনার যৌবন ভাটা পইড়া যায়।
পাইতাম যদি প্রান বন্ধুরে ঘুম পাড়াইতাম ফুল শয্যায়
আমার জীবন যৌবন বিছাইতাম বন্ধুর দুইটি রাঙ্গা পায়, রাঙ্গা পায়।।
মধু করে আহরণ
Transliteration in English
gun gun gun gan gahiya nil bhramra jay sei ganer tane phuler bane phuler madhu uchlay।। bhramar jakhan phuler sathe kare alinggan chaiya thaki takhan amar keman kare man। phul jadi haitam ami gacher dalay। takhan nil bhramra haiya bandhu uira baito amar gay।। amay phul karite bhul kairache srishti bidhatay naile ki ar sonar jouban bhata paira jay। paitam jadi pran bandhure ghum paraitam phul shajjay amar jiban jouban bichaitam bandhur duiti rangga pay, rangga pay।। madhu kare aharan