বসন্ত মুখর আজি
দেখা হয়েছে: 132
Bangla Lyrics
বসন্ত মুখর আজি
দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে
বনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি’।।
অকারণ ভাষা তা’র ঝর ঝর ঝরে
মুহু মুহু কুহু কুহু পিয়া পিয়া স্বরে,
পলাশ বকুলে অশোক শিমুলে
সাজানো তাহার কল-কথার সাজি।।
দোয়েল, মধুপ বন-কপোত-কূজনে
ঘুম ভেঙে দেয় ভোরে বাসর শয়নে।
মৌনী আকাশ সেই বাণী-বিলাসে
অস্ত-চাঁদের মুখে মৃদু মৃদু হাসে।
বিরহ শীর্ণা গিরি-ঝরণার তীরে
পাহাড়ী বেণু হাতে ফেরে সুর ভাঁজি।।
Transliteration in English
basant mukhar aji dakshin samirne marmar gunjne bane bane bihbal bani othe baji’।। okaran bhasha ta’r jhar jhar jhare muhu muhu kuhu kuhu piya piya sbare, palash bakule oshok shimule sajano tahar kal-kathar saji।। doel, madhup ban-kapot-kujne ghum bhenge dey bhore basar shayne। mouni akash sei bani-bilase ost-chader mukhe mridu mridu hase। birah shirna giri-jharnar tire pahari benu hate phere sur bhaji।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বসন্ত মুখর আজি” গানটি কে গেয়েছেন?
“বসন্ত মুখর আজি” গানটির শিল্পী: মানস কুমার দাস। মানস কুমার দাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বসন্ত মুখর আজি” গানটি কোন অ্যালবামের?
এই গানটি জাগো মেঘদূত অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“বসন্ত মুখর আজি” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম; সুরকার কাজী নজরুল ইসলাম।
“বসন্ত মুখর আজি” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বসন্ত মুখর আজি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।