দোলনচাঁপা বনে দোলে
দেখা হয়েছে: 538
Bangla Lyrics
দোলনচাঁপা বনে দোলে দোলপূর্ণিমা রাতে চাঁদের সাথে,
শ্যামপল্লব কোলে, যেন দোলে রাঁধার লতার দোলনাতে।।
যেন দেবকুমারীর শুভ্র হাসি, ফুল হয়ে দোলে ধরায় আসি
আরতির মৃদুজ্যোতি প্রদীপ কলি দোলে, যেন দেউল আঙিনাতে।।
বুনোদেবীর ওকি রুপালি ঝুমকা চৈতি সমীরণে দোলে
রাতের সলাজ আঁখিতারা যেন তিমির আঁচলে দোলে, দোলে।
ও যেন মুঠিভরা চন্দন গন্ধ, দোলেরে গোপিনীর গোপন আনন্দ
ও কি রে চুরি করা শ্যামের নুপুর,
তন্দ্রা যামিনীর মোহন হাতে।।
Transliteration in English
dolanchapa bane dole dolpurnima rate chader sathe, shjamapallab kole, jen dole radhar latar dolnate।। jen debkumarir shubhr hasi, phul haye dole dharay asi artir mridujjoti pradip kali dole, jen deul anginate।। bunodebir oki rupali jhumka choiti samirne dole rater salaj akhitara jen timir achle dole, dole। o jen muthibhra chandan gandh, dolere gopinir gopan anand o ki re churi kara shjamer nupur, tandra jaminir mohan hate।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দোলনচাঁপা বনে দোলে” গানটি কে গেয়েছেন?
“দোলনচাঁপা বনে দোলে” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“দোলনচাঁপা বনে দোলে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম; সুরকার কাজী নজরুল ইসলাম।
“দোলনচাঁপা বনে দোলে” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দোলনচাঁপা বনে দোলে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।