ভরিয়া প্রাণ শুনিতেছি গান

দেখা হয়েছে: 118

Bangla Lyrics

ভরিয়া প্রাণ শুনিতেছি গান
আসিবে আজ বন্ধু মোর।
স্বপন মাখিয়া সোনার পাখায়
আকাশে উধাও চিত-চকোর।
আসিবে আজই বন্ধু মোর।।
হিজল বিছানো বন পথ দিয়া
রাঙায়ে চরণ আসিবে গো প্রিয়া।
নদীর পারে বন কিনারে
ইঙ্গিত হানে শ্যাম কিশোর।
আসিবে আজই বন্ধু মোর।।
চন্দ্রচূড় মেঘের গায়
মরাল-মিথুন উড়িয়া যায়,
নেশা ধরে চোখে আলো-ছায়ায়
বহিছে পবন গন্ধ চোর।
আসিবে আজই বন্ধু মোর।।

Transliteration in English

bhariya pran shunitechi gan
asibe aj bandhu mor।
sbapan makhiya sonar pakhay
akashe udhao chit-chakor।
asibe ajai bandhu mor।।
hijal bichano ban path diya
rangaye charan asibe go priya।
nadir pare ban kinare
inggit hane shjam kishor।
asibe ajai bandhu mor।।
chandrchur megher gay
maral-mithun uriya jay,
nesha dhare chokhe alo-chayay
bahiche paban gandh chor।
asibe ajai bandhu mor।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ভরিয়া প্রাণ শুনিতেছি গান” গানটি কে গেয়েছেন?
“ভরিয়া প্রাণ শুনিতেছি গান” গানটির শিল্পী: ইন্দ্রানী সেনইন্দ্রানী সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ভরিয়া প্রাণ শুনিতেছি গান” গানের গীতিকার ও সুরকার কে?
“ভরিয়া প্রাণ শুনিতেছি গান” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ভরিয়া প্রাণ শুনিতেছি গান” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।