আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে
দেখা হয়েছে: 7
Bangla Lyrics
আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে।
আমার ভাবনা যত উতল হল অকারণে।।
কেমন ক’রে যায় যে ডেকে, বাহির করে ঘরের থেকে,
ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে ক্ষণে।।
বাঁধনহারা জলধারার কলরোলে
আমারে কোন্ পথের বাণী যায় যে বলে।
সে পথে গেছে নিরুদ্দেশে মানসলোকে গানের শেষে
চিরদিনের বিরহিণীর কুঞ্জবনে।।
Transliteration in English
aj nabin megher sur legeche amar mane। amar bhabna jat utal hal okarne।। keman k’re jay je deke, bahir kare gharer theke, chayate chokh phele cheye kshane kshane।। badhanhara jaldharar kalrole amare kon pather bani jay je bale। se pathe geche niruddeshe manasloke ganer sheshe chirdiner birhinir kunjabne।।