মেঘ-বিহীন খর বৈশাখে
দেখা হয়েছে: 90
Bangla Lyrics
মেঘ-বিহীন খর বৈশাখে
তৃষায় কাতর চাতকী ডাকে।।
সমাধি-মগ্না উমা তপতী
রৌদ্র যেন তার তেজ জ্যোতিঃ
ছায়া মাগে ভীতা ক্লান্ত কপোতী
কপোত-পাখায় শুষ্ক শাখে।।
শীর্ণা তটিনী বালুচর জড়ায়ে
তীর্থে চলে যেন শ্রান্ত পায়ে।
দগ্ধ ধরণী যুক্তপাণি
চাহে আষাঢ়ের আশীষ-বাণী,
যাপিয়া নির্জ্জলা একাদশীর তিথি
পিপাসিত আকাশ যাচে কাহাকে।।
Transliteration in English
megh-bihin khar boishakhe trishay katar chatki dake।। samadhi-magna uma tapti roudr jen tar tej jjotih chaya mage bhita klant kapoti kapot-pakhay shushk shakhe।। shirna tatini baluchar jaraye tirthe chale jen shrant paye। dagdh dharni juktpani chahe asharher ashish-bani, japiya nirjjla ekadshir tithi pipasit akash jache kahake।।