মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
দেখা হয়েছে: 266
Bangla Lyrics
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।।
আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।
গোর – আজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই।।
কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত
ঐ মসজিদে করে রে ভাই, কোরান তেলাওয়াত।
সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।।
কত দরবেশ ফকির রে ভাই, মসজিদের আঙ্গিনাতে
আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে,
আমি তাদের সাথে কেঁদে কেঁদে
(আল্লার নাম জপতে চাই) ।।
Transliteration in English
masjiderai pashe amar kabar dio bhai। jen gore thekeo moajjiner ajan shunte pai।। amar gorer pash diye bhai namajira jabe, pabitr sei payer dhbani e banda shunte pabe। gor – ajab theke e gunahgar paibe rehai।। kat parhejgar khodar bhakt nabijir ummat oi masjide kare re bhai, koran telaoat। sei koran shune jen ami paran jurai।। kat darbesh phakir re bhai, masjider angginate allar nam jikir kare lukiye gabhir rate, ami tader sathe kede kede (allar nam japte chai) ।।