এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
দেখা হয়েছে: 375
Bangla Lyrics
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানী।
শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালিখানি
খোদা তোমার মেহেরবানী।।
তুমি কতই দিলে রতন
ভাই বেরাদার পুত্র স্বজন।
ক্ষুধা পেলে অন্ন জোগাও।
মানি চাইনা মানি।।
খোদা! তোমার হুকুম তরক করি আমি প্রতি পায়
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়।
শ্রেষ্ঠ নবী দিলে মোরে
তরিয়ে নিতে রোজ- হাশরে।
পথ না ভুলি তাই তো দিলে
পাক কোরানের বাণী।।
Transliteration in English
ei sundar phul sundar phal mitha nadir pani khoda tomar meherbani। shasj shjamal phasal bhara matir dalikhani khoda tomar meherbani।। tumi katai dile ratan bhai beradar putr sbajan। kshudha pele onn jogao। mani chaina mani।। khoda! tomar hukum tarak kari ami prati pay tabu alo diye batas diye bachao e banday। shreshth nabi dile more tariye nite roj- hashre। path na bhuli tai to dile pak koraner bani।।