চাতক বাচে কেমনে

দেখা হয়েছে: 797

শিল্পী: অজানাঅ্যালবাম: অজানাসুরকার: লালন সাঁইগীতিকার: লালন সাঁইবছর: 2011বিভাগ: বাউল

Bangla Lyrics

চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।।

তুমি হে নব জলধর
চাতকিনী মল এবার
ঐ নামের ফল সুফল এবার
রাখ ভুবনে।।

তুমি দাতার শিরোমণি
আমি চাতক অভাগিনী
তোমাবিনে আর না জানি
রাখ চরণে।।

চাতক মলে যাবে জানা
ঐ নামের গৌরব রবেনা
জল দিয়ে কর সান্তনা
অবোধ লালনে।।

Transliteration in English

chatak bache kemne
megher barishan bine।।
tumi he nab jaladhar
chatkini mal ebar
oi namer phal suphal ebar
rakh bhubne।।
tumi datar shiromni
ami chatak obhagini
tomabine ar na jani
rakh charne।।
chatak male jabe jana
oi namer gourab rabena
jal diye kar santna
obodh lalne।।