কথায় কথায় যে রাত হয়ে যায়

দেখা হয়েছে: 207

Bangla Lyrics

কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী
খুঁজে দেখনা বুঝে দেখনা
ভেবে দেখনা তা কি জাননা
কিছু না বলে চলে গিয়ে
মনকে দিওনা ফাঁকি।।

তোমার চোখের আলোয়
আমি এ মন করেছি আলো
আমায় ভালো বাসায়
তুমি প্রকাশ প্রদীপ জ্বালো।

প্রিয়ভাষিনী কথা রাখোনি।
আশায় আশায় কত যে আর
শুধুই বসে থাকি।।

আজ কি তোমার স্বপন দেখার
সময় নিয়ে নিয়ে
যায়রে সব হারিয়ে।

তোমার প্রথম ডাকে
আমি অনেক দিয়েছি সাড়া
তোমার মনের ছায়ায়
আমি ঘুরে ঘুরে দিশাহারা।

প্রিয় ভাষিনী কথা রাখোনি
ফাগুন এসে অজান্তে আজ
হোল কি বৈশাখী।।

Transliteration in English

kathay kathay je rat haye jay
ki katha rakhle baki
khuje dekhna bujhe dekhna
bhebe dekhna ta ki janna
kichu na bale chale giye
manke diona phaki।।
tomar chokher aloy
ami e man karechi alo
amay bhalo basay
tumi prakash pradip jbalo।
priybhashini katha rakhoni।
ashay ashay kat je ar
shudhui base thaki।।
aj ki tomar sbapan dekhar
samay niye niye
jayre sab hariye।
tomar pratham dake
ami onek diyechi sara
tomar maner chayay
ami ghure ghure dishahara।
priy bhashini katha rakhoni
phagun ese ojante aj
hol ki boishakhi।।