এই ক্ষণটুকু কেন এত ভালো লাগে

দেখা হয়েছে: 317

শিল্পী: মান্না দেঅ্যালবাম: হিটস্‌ অব মান্না দেসুরকার: প্রভাস দেগীতিকার: শ্যামল গুপ্তবছর: 1957বিভাগ: আধুনিক

Bangla Lyrics

এই ক্ষণটুকু কেন এত ভালো লাগে
সে কি জীবনে প্রথম প্রেম এসেছে বলে,
আকাশ দিয়েছে ধরা আঁখির কোলে।।

আমারই মনের যেন পরশ পেয়ে
আলোয় আলোয় গেছে ভুবন ছেয়ে
আমারই প্রাণের রাগে গোলাপ রাঙা হয়ে দুয়ার খোলে।।

কে জানে কোথায় ছিল এত যে কথা
কাকলি কূজনে যারা এনেছে ওগো আজ এ অধীরতা

আমারই আবেগে যেন উছল করা
আকুল নিঝর হল অঝোর ধরা
আমারই হাসির মায়া বনের সবুজ ওই স্বপনে দোলে।।

Transliteration in English

ei kshantuku ken et bhalo lage
se ki jibne pratham prem eseche bale,
akash diyeche dhara akhir kole।।
amarai maner jen parash peye
aloy aloy geche bhuban cheye
amarai praner rage golap ranga haye duyar khole।।
ke jane kothay chil et je katha
kakli kujne jara eneche ogo aj e odhirta
amarai abege jen uchal kara
akul nijhar hal ojhor dhara
amarai hasir maya baner sabuj oi sbapne dole।।