ও সে ফুলের মর্ম জানতে হয়
দেখা হয়েছে: 1.3K
Bangla Lyrics
ও সে ফুলের মর্ম জানতে হয়।
যে ফুলে অটল বিহারে শুনতে লাগে বিষম ভয়।।
ফুলে মধু প্রফুল্লতা
ফলে তার অমৃত সুধা
এমন ফুল দীন-দুনিয়ায় পয়দা
জানিলে দুর্গতি হয়।।
চিরদিনে সেই যে ফুল
দীন-দুনিয়ার মকবুল
যাতে পয়দা দীনের রসুল
মালেক সাঁই যার পৌরুষ গায়।।
জন্মপথে ফুলের ধ্বজা
ফুল ছাড়া নয় গুরু পূজা
সিরাজ সাঁই কয়, এ ভেদ বোঝা
লালন ভেঁড়ের কার্য নয়।।
Transliteration in English
o se phuler marm jante hay। je phule otal bihare shunte lage bisham bhay।। phule madhu praphullta phale tar omrit sudha eman phul din-duniyay payda janile durgti hay।। chirdine sei je phul din-duniyar makbul jate payda diner rasul malek sai jar pourush gay।। janmapthe phuler dhbaja phul chara nay guru puja siraj sai kay, e bhed bojha lalan bherer karj nay।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ও সে ফুলের মর্ম জানতে হয়” গানটি কে গেয়েছেন?
“ও সে ফুলের মর্ম জানতে হয়” গানটির শিল্পী: ফকির টুন টুন শাহ। ফকির টুন টুন শাহ এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ও সে ফুলের মর্ম জানতে হয়” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার ফকির লালন সাই; সুরকার ফকির লালন সাই।
“ও সে ফুলের মর্ম জানতে হয়” কোন বিভাগের গান?
এই গানটি লালন বিভাগের অন্তর্গত। লালন বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ও সে ফুলের মর্ম জানতে হয়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।