এ দেশেতে এই সুখ হল
দেখা হয়েছে: 1.5K
Bangla Lyrics
এ দেশেতে এই সুখ হল
আবার কোথা যাই না জানি।
পেয়েছি এক ভাঙ্গা নৌকা
জনম গেল ছেঁচতে পানি।।
কার বা আমি, কেবা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নাই তার,
বৈদিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয় না দিনমণি।।
আর কি রে এই পাপীর ভাগ্যে
দয়াল চান্দের দয়া হবে
কতদিন এই হালে যাবে
বহি এ পাপের তরণী।।
কার দোষ দিব এ ভুবনে
হীন হয়েছি ভজন-গুণে
লালন বলে, কতদিনে
পাব সাঁইর চরণ দুখানি।।
Transliteration in English
e deshete ei sukh hal abar kotha jai na jani। peyechi ek bhangga nouka janam gel chechte pani।। kar ba ami, keba amar prapt bastu thik nai tar, boidik meghe ghor ondhkar uday hay na dinamni।। ar ki re ei papir bhagje dayal chander daya habe katdin ei hale jabe bahi e paper tarni।। kar dosh dib e bhubne hin hayechi bhajan-gune lalan bale, katdine pab sair charan dukhani।।