তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়

দেখা হয়েছে: 214

শিল্পী: মান্না দেবিভাগ: আধুনিক

Bangla Lyrics

তীর… ভাঙ্গা…ঢেউ… নীড়…ভাঙ্গা… ঝড়

তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারই মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর।।

চাঁদ আসে তাই যেন উল্লাসে ঐ
রঙের মাধুরী লয়ে পুব হাসে ঐ।

নিকটের পানে চাহি দূর কাঁদে গো।
অদেখার বাঁশরী যে সুর সাধে গো।
সব শেষে পল্লবে জাগে মর্মর
তারই মাঝে প্রেম তবু গড়ে খেলাঘর।।

তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো
ক্লান্তিরে মুছে দেয় তরুছায়া গো।

চিরদিনই রয় ব্যাথা বন্ধনে হায়
হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়
সৌরভ গৌরবে ধুপ জ্বলে ঐ।

আলো আর আধারের খেলা চলে ঐ।
অন্তরে দূ দূ করে শুধু বালু চর
তারই মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর।।

Transliteration in English

tir… bhangga…dheu… nir…bhangga… jhar
tir bhangga dheu ar nir bhangga jhar
tarai majhe prem jen gare khelaghar।।
chad ase tai jen ullase oi
ranger madhuri laye pub hase oi।
nikter pane chahi dur kade go।
odekhar bashri je sur sadhe go।
sab sheshe pallbe jage marmar
tarai majhe prem tabu gare khelaghar।।
trishnare kache dake maru maya go
klantire muche dey taruchaya go।
chirdinai ray bjatha bandhne hay
hasi jen mishe ache krandne hay
sourabh gourbe dhup jbale oi।
alo ar adharer khela chale oi।
ontre du du kare shudhu balu char
tarai majhe prem jen gare khelaghar।।