ললিতা গো, ওকে আজ চলে যেতে বল্ না
দেখা হয়েছে: 24
Bangla Lyrics
ললিতা গো, ওকে আজ চলে যেতে বল্ না
ও ঘাটে জল আনিতে যাব না যাব না
ও সখি, অন্য ঘাটে চল্ না।।
দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে ;
আমাকে সবাই দোষে, সে সাধু থাকে
অসময় সময় কিছু কেন সে বোঝে না,
আমি কি তার হাতের খেলনা।।
নিশিরাতে বাঁশি তার সিঁদকাঠি হয়ে
চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে |
যখনই ডাকবে সে তখনই যেতে হবে
আমি কি এমনতর ফেলনা।।
Transliteration in English
lalita go, oke aj chale jete bal na o ghate jal anite jab na jab na o sakhi, onj ghate chal na।। dibaloke se amay nam dhare dake ; amake sabai doshe, se sadhu thake osamay samay kichu ken se bojhe na, ami ki tar hater khelna।। nishirate bashi tar sidkathi haye chupi chupi ghare ese baje raye raye | jakhanai dakbe se takhanai jete habe ami ki emanatar phelna।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ললিতা গো, ওকে আজ চলে যেতে বল্ না” গানটি কে গেয়েছেন?
“ললিতা গো, ওকে আজ চলে যেতে বল্ না” গানটির শিল্পী: মান্না দে। মান্না দে এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ললিতা গো, ওকে আজ চলে যেতে বল্ না” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়; সুরকার মান্না দে।
“ললিতা গো, ওকে আজ চলে যেতে বল্ না” কোন বিভাগের গান?
এই গানটি আধুনিক বিভাগের অন্তর্গত। আধুনিক বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ললিতা গো, ওকে আজ চলে যেতে বল্ না” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।